বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

Reporter Name / ২৩৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ২:২২ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসম্প্রতি গাঁটছড়া বাঁধলেন হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মিসেস লোপেজ নিজেই।জেনিফার তার পারসোনাল ওয়েবসাইটে লিখেছেন, “আমরা এটা করেছি। ভালবাসা সুন্দর এবং সদয়। বিশ বছরের ধৈর্য্যের ফল পেয়েছি।জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। শনিবার (১৬ জুলাই) বিয়ে করেন তারা। বিয়ের পর নাম পরিবর্তন করে জেনিফার অ্যাফ্লেক রাখার কথাও রয়েছে।৫২ বছর বয়সী জেনিফার গত ২০ বছর ধরে ৪৯ বছর বয়সী বেনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। দুজনের বিয়ে হলো লাস ভেগাসে।যদিও ২০ বছর তাদের একটানা প্রেম ছিল না৷ মাঝখানে দীর্ঘ সময় ছিল বিচ্ছেদ৷ গত বছর ফের সম্পর্ক ফেরেন তারা। শুধু তাই নয়, বিয়ের পর নিজের পদবী বদলে ফেলেছেন JLo৷ জেনিফার লোপেজ থেকে তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। ২০০২ সালে বাগদান হয় তাদের, আবার প্রায় এক বছর পরে বাগদান বাতিল করেন তাঁরা।এর আগে গত এপ্রিলে বাগদানের ঘোষণা দিয়েছিলেন জেনিফার লোপেজ। জুলাইয়ে এসে বিয়ের ঘোষণা দিলেন ‘বেনিফার’ খ্যাত এই জুটি। বেনের আগে জেনিফার লোপেজ তিনবার বিয়ে করেছেন। গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফার লোপেজের ১৪ বছর বয়সী যমজ সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST