মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

Reporter Name / ২৫১১ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মাজেদা বেগম (৫৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জফির উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর পৌনে ৫ টার সময় বিরামপুর রেলষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ষ্টেশন মাস্টার রফিক চৌধুরী।

বিরামপুর ষ্টেশনমাস্টার রফিক চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলষ্টেশন ক্রোসিং কালে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জফির উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনটি বৃদ্দাকে ধাক্কা দিলে মাথায় ও পিছনে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST