শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত

 স্টাফ রিপোর্টার:: / ১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে চ্যানেল টুয়েন্টি’র স্টাফ রিপোর্টার রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপ-কৃষি ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় রনি মিয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।” এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও রনি মিয়াকে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST