শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২০৯২ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:০৩ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ফরিদ খানের নির্দেশে ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার ও ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিনের স্বাক্ষরিত সারাদেশের ন্যায় জেলা ও উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনের ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিক বেলাল হোসেন বেলালকে সভাপতি ও মোহাম্মদ মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার । ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বেলাল হোসেন বেলাল, সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার সভাপতি খালেদ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলার সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল , বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলার অর্থ-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান , ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিনুর ইসলামপ্রমুখ। গফরগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অনুমোদনপ্রাপ্ত কমিটির অন্যরা হলেন লিমা আক্তার জুই, সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান টিভি, মোহাম্মদ মাহাবুবুল আলম, সহ-সভাপতি, দৈনিক আজকের দর্পন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক দেশ বর্তমান, মোহাম্মদ নুরুল ইসলাম কাঞ্চন সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার কাগজ, মোহাম্মদ সারোয়ার ফরাজী সম্মানিত সদস্য, দৈনিক আজকালের খবর, মোহাম্মদ কামাল মন্ডল, সদস্য, দৈনিক দেশ। আলোচনায় সাংগঠনিক ও সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ প্রেস ক্লাবের মূল লক্ষ্য ‘ জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা। ‘ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান। যার গভ: রেজি: নং – ৯৮৭৩৬/১২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST