মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক

Reporter Name / ৫৪২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ণ

 কামাল হোসেন বিশেষ প্রতিনিধি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হয়ে সনদ পেলেন জাতীয়  দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন। গত ১৫ মে বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ প্রেস কাউন্সিল তোপখানা রোড সেগুনবাগিচা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন -বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সফল বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। ওই কর্মশালা ও সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তার মধ্যে সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামানের  আবেদনের প্রেক্ষিতে ওই ক্লাবের ২ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তারা হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন ও ঢাকা জেলার দৈনিক মাতৃজগৎ পত্রিকার বিশেষ প্রতিনিধি কে. জি আবু আনসারী (জয়ন)। পরে সঠিকভাবে প্রশিক্ষণে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হওয়ায় সাংবাদিক কামাল হোসেনের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এসময় ওই মিলনায়তনে দেশের বিভিন্ন সাংবাদিকসহ সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST