বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক

Reporter Name / ১৪২৯ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ

 দেড় কেজি গাঁজা বিক্রির সময় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ২৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল সোয়া ছয়টায় নগরীর মোহাম্মদপুর এলাকার ডগেরপার নামক স্থানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের সাব-ইন্সপেক্টর মো: ওবায়দুল্লাহ ও সিপাহি সবুজ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) আশরাফ হোসেন বলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য নগরীর পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে। এরপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের হেফাজতে নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেন ওসি সিদ্দিকের টিম, সেই টিমেই কর্মরত ছিলেন এস আই ওবায়দুল্লাহ ও সিপাহি সবুজ। অভিযান শেষে সকলে অফিসে আসার পর অফিস থেকে সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুজ বের হয়। এর কিছুক্ষণ পর জানতে পারি তারা পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য গাঁজাসহ আটক হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত ওই দুই কর্মকর্তা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অর্ন্তভূক্ত সাটোরি গ্রামের আব্দুল মালেক খান এর পুত্র ওবায়দুর রহমান এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উত্তর কঠিন গ্রামের আঃ সেলিমের ছেলেমোঃ সবুজ । জানা গেছে, ঘটনাস্থলে ওই দু’কর্মকর্তা গেলে স্থানীয় মহিলারা তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কোথায় যাবেন? তখন তারা বলে আমরা আসামি ধরতে আসেছি। তখন কোহিনুর বেগম, শিল্পী, সোনিয়া নামের মহিলারা মিলে প্রশ্ন করে আপনাদের ব্যাগে কি? দেখাতে অস্বীকৃতি জানালে, হঠাৎ তাদের ব্যাগ খুলে ওই মহিলারা তার ভিতরে দেখেন গাঁজা । তখন তাদের ডাক চিৎকারে অত্র এলাকার আরও মহিলা পুরুষ নেমে ওই দু’কর্মকর্তাকে আটক করে। এবং পুলিশ ও র‌্যাব-৮ কে সংবাদ দেয়। পরে আটককৃত দুই ব্যক্তিকে সকাল সোয়া ৯ টায় নিয়ে যায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST