সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০৪৪ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : “বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ মে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল হাসেম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব এলাহী, ইউপি চেয়ারম্যানদের শফিকুল ইসলাম, সাংবাদিকদের পক্ষে গোলাম রব্বানী টিটু প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপুর্ণদিক তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST