শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত

Reporter Name / ১৬৩২ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৫:১৭ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় পাপুল (২৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এনজিও কর্মী পাপুল (২৫) কে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পাপুল গাইবান্ধা সাদুল্লাপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি সিরাজগঞ্জের বন্ধু ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, পাপুল মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক সুমন প্রামাণিককে আটক করা হয়েছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST