সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের ৬ দফা দাবীতে স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৫৮৩ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২, ২:০৯ অপরাহ্ণ

 শামীম তালুকদার নেত্রকোণায় সাংবাদিকদের ৬ দফা দাবীতে সোমবার (৯ মে)বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকগণ। স্মারক লিপি প্রদান শেষে সাংবাদিকরা জানান,বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার । আর সরকারের সেই লক্ষ্য বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নেত্রকোণায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। কিন্ত অবাধ তথ্য প্রবাহের এই যুগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমগুলোর চেয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার বিবেচনায় অনেকাংশেই পিছিয়ে আছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। তৃণমূল পর্যায়ে পরিশ্রম করে দক্ষতার সঙ্গে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে চললেও কখনো কখনো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে নিজেদের দায়িত্ব পালন করার পরও পরিশ্রমী সংবাদ কর্মীরা বঞ্চিত হচ্ছেন সরকারি প্রণোদনা ও বিভিন্ন সরকারি দপ্তরের বিজ্ঞাপন নেয়া থেকেও যা তাদের স্বাভাবিক জীবন যাপনের অন্তরায়। এ সকল অবস্থা বিবেচনা করে যথাযথ ব্যবস্হা গ্রহণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে তরান্বিত করতেই জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST