রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩

Reporter Name / ২৩৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়ন এর দুগিয়া গ্রামে শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধে ১০ জনের একটি সংঘবদ্ধ দল মিলে বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকার একটি মোটরসাইকেল ও বাড়ি ঘর ভাংচুর করে ৩ নারী ও পুরুষকে দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সংঘবদ্ধ চক্রের সায়েম মিয়া (২০) পিতা :মোকশেদ আলী খোদেজা আক্তার (৪০) স্বামী: মোকশেদ মিয়া, গ্রাম দুগিয়া , নেত্রকোণা, সোহেল মিয়া (৩০) পিতা তোতা মিয়া, মদিনা আক্তার (৫৫) স্বামী: মৃত তোতা মিয়া যাদবপুর, আটপাড়া নেত্রকোণা। পরে পাশের বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, ১.মোছাঃ সুরমা বেগম (৪০) স্বামী :মোঃ পলাশ আহমেদ, ২.মোঃ সোহাগ মিয়া (৩০) পিতা :মৃত শহিদ উল্লাহ, ৩. মোঃ আবুল মিয়া (৫০) পিতা: সাজেদুর রহমান সর্ব সাং দুগিয়া। সরেজমিনে গিয়ে জানা যায়, আবুল মিয়া গংদের ১৫ শতাংশ পৈতৃক সম্পত্তি নিয়ে গ্রামে বেশ কয়েক বার শালিসে আবুল মিয়াদের জমি তা সাব্যস্ত হয়। এরপরও তারা বারবার বাড়ি ঘরে ও জমিতে গিয়ে হামলা চালায়। এর মধ্যে আটপাড়া যাদবপুর গ্রামের সোহেল মিয়া একজন কুখ্যাত চোর হিসেবে পরিচিত। তার নামে নেত্রকোণা সহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। বাড়িতে হামলার পর লোকজনের সামনে হুমকি দিয়ে গেছে যে রাতে বাড়ি আগুন দিবে। এই নিয়ে বাদী পক্ষ আতংকে রয়েছে। হামলার ঘটনায় নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার বলেন, ‘ ঘটনা এই মাত্র শুনলাম কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST