রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটার কাস্তে দিয়ে জবাই করে হত্যা

Reporter Name / ২৪৯৮ Time View
Update : শুক্রবার, ৬ মে, ২০২২, ৪:১৬ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা হাটখলা গ্রামে বৃহস্পতিবার (৫ মে) সকালে ধান কাটাকে কেন্দ্র করে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে শফিকুল (২৫), খায়রুল ইসলাম (২০)কে ধান কাটার কাস্তে দিয়ে জবাই করে হত্যা করে। সরেজমিনে গিয়ে জানা যায়,মৃত আঃ খালেকের ছেলে খায়রুল ইসলাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে হাওরে যায়।একই সময়ে শফিকুল, খায়রুলকে বলে ‘আজ আমার ধান ক্ষেত কাটার কথা ছিল,কিন্ত তুই এখন কোথায় যাস?’ উত্তরে খায়রুল জানায় ‘আমি রাত্রে তোমার চাচাকে বলে দিয়েছি, বিরোধপূর্ণ জমিতে আমি ধান কাটতে পারব না।’ ফলশ্রুতিতে শফিকুল উত্তেজিত হয়ে খায়রুলের হাতে থাকা ধানের কাস্তে দিয়ে খায়রুলের গলায় টান মারে। এতে খায়রুল গুরুতর আহত হলে তার পরিবারের স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম বলেন, সংবাদ শুনে ঘটনাস্হলে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST