সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণা বাসীর প্রত্যাশা ও আন্তঃ সীমান্ত নদী শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ১২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা  নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে আন্তঃ সীমান্ত নদী, নেত্রকোণা বাসীর প্রত্যাশা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বারসিক’ ও জেলা ‘হাওর বাচাঁও আন্দোলন’ এই সংলাপের আয়োজন করে। প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও জেলা হাওর বাচাঁও আন্দোলনের উপদেষ্ঠা লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী ও হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি মো.অহিদুর রহমান।  সংলাপ অনুষ্ঠানে আন্তঃ সীমান্ত নদীর নানাবিধ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সংলাপে বক্তব্য রাখেন চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, লেখক মোঃ আনোয়ার হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক ও জেলা হাওর বাচাঁও আন্দোলনের উপদেষ্ঠা শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, হাওর বাচাঁও আন্দোলন এর সহ-সভাপতি অধ্যাপক কনক পন্ডিত, বারসিক এর পরিচালক পাভেল পার্থ, নেত্রকোণার প্রাণবৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, হাওর বাচাঁও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কবি সজিম শাইন, পরিবেশবিদ সোহরাব হোসেন আকন্দ, নেত্রকোণা বন্য প্রাণী রক্ষা কমিটির সভাপতি রিফাত আহমেদ রাসেল ওবাংলাদেশ প্রেসক্লাব   নেত্রকোণা জেলা শাখার সভাপতি  শামীম তালুকদার প্রমূখ। সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত অভিন্ন আন্ত ঃ সীমান্ত নদীর উপর বাঁধ দিয়ে একদিকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে, অপরদিকে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের উপর পানির আগ্রাসন চলাচ্ছে। এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST