বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়র্ক তদন্তে প্রশ্নের জবাব দিতে নারাজ ট্রাম্প

Reporter Name / ২৫১৫ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার পারিবারিক ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বুধবার (১০ আগস্ট) নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে তদন্তের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডাকা হয় তাকে। সেখানে হাজিরা দিলেও কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। বিবৃতিতে ট্রাম্পের দাবি, সাংবিধানিক অধিকার থেকেই নিরুত্তর থেকেছেন তিনি।ট্রাম্পের দাবি, দীর্ঘ এই নাটকের পেছনে কয়েক বছরের পরিশ্রম আর লাখ লাখ ডলার ব্যয় হয়েছে, কোনো লাভ হয়নি। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রত্যেক নাগরিককে যেসব অথিকার ও বিশেষ সুবিধা দিয়েছে তার আওতায় আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দুই সন্তানকে।গত মঙ্গলবার তার ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। যা নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। ট্রাম্পের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বাইডেন প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST