মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

Reporter Name / ৪৯০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহীতে র্যালী, দোয়া, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। শনিবার ( ২৫ অক্টোবর) বিকেল ৪ টায় রাজশাহী চন্দ্রিমা ছোটবনগ্রাম শিশুপার্কে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা আরিফুজ্জামান সোহেল, মো:মাসুদ রানা রাব্বানী, নির্বাহী সম্পাদক সোহেল রানা, সহ-সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট, মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-বার্তা সম্পাদক তন্ময় দেবনাথ, সিনিয়ার স্টাফ রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, বড়াল নিউজ এর সম্পাদক নুরুজ্জামান নাইম খান, স্টাফ রিপোর্টার ইউনুস আলী, স্টাফ রিপোর্টার সাঈদ হোসেন সাঈদ, ক্রাইম রিপোর্টার রাকিবুল ইসলাম, রাজশাহী চন্দ্রিমা থানা প্রতিনিধি কবির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা সদস্য রাতুল সরকার সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি বৃন্দ। বক্তারা এ সময় বলেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানাটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে সেই কামনা করছি। নির্বাহী সম্পাদক সোহেল রানা বলেন, এই পত্রিকা আমার না। দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সকল প্রতিনিধির পত্রিকা। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই অবস্থায়। উপদেষ্টা আরিফুজ্জামান সোহেল বলেন, দৈনিক আমাদের জন্মভূমি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ এবং পাঠকের চাহিদা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করে যাবে। এবং দেশ ও জনতার নানা দুর্ভোগ সহ নানা সমস্যা নিরসনের কাজ করবে। দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে সংবাদ প্রকাশ করবে। আলোচনা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই সম্মাননা স্মারক হিসেবে ক্রেস প্রদান করা শেষে, কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সৌজন্য সংখ্যা ( প্রিন্ট কপি) প্রতিনিধি ও পাঠকদের মাঝে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST