মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দেশসেরা আইপি টিভির স্বীকৃতি পেলেন মাসুদ রানা!

Reporter Name / ৪৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ আইপি টেলিভিশন খাতে অসাধারণ নেতৃত্ব ও ডিজিটাল মিডিয়ায় বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল সিএইচডি টিভি ও নিউজ টুয়েন্টিফোর-এর চেয়ারম্যান মাসুদ রানা পেয়েছেন ৭১ মিডিয়া আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫। গত ২৫ জুলাই রাজধানীর মালিবাগ স্কাই সিটির হলরুমে জমকালো আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, একুশে পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, কণ্ঠশিল্পী মনির খান, ফেরদৌস আরা, অভিনেত্রী দীপা খন্দকারসহ দেশের তারকারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। আজীবন সম্মাননা পান অভিনেত্রী দিলারা জামান। এই অর্জনকে দেশের আইপি মিডিয়া জগতে একটি অনুপ্রেরণাদায়ী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সিএইচডি টেলিভিশনের হেড অব নিউজ মোস্তফা জাহেদ, সৌদি প্রতিনিধি মো. ফিরোজসহ টিম সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মতে, এই সম্মাননা মাসুদ রানার অদম্য পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST