মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃ’ত্যু’তে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা

Reporter Name / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এক স্মরণ সভা। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃ’ত্যু’তে দেশ এক অভিভাবককে হারালো।” উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ শাহ্ চৌধুরী, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র সম্মান প্রদর্শন করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST