রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালায় হামলার শিকার প্রতিবন্ধী সাংবাদিকের পাশে বিএমএসএস প্রয়োজনে কাফন কর্মসূচী…

Reporter Name / ২৪১৬ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার তালায় সন্ত্রাসী হামলার শিকার প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের পাশে দাঁড়ালো বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সন্ত্রাসীরা মামলা তুলে নিতে বারবার হামলা সহ প্রাণনাশের ভয় দিচ্চিলো তাকে এবং তার পরিবারকে গৃহবন্দী করে রাখে। এই অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে বিএমএসএস -এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মোঃ সুমন সরদারের কাছে সহযোগিতা কামনা করেন প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলাম। সাথে সাথে পত্রিকায় ফলাও সংবাদ প্রকাশ সহ কেন্দ্রীয় নির্দেশনা ও দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ শামিম খানকে। তিনি সহযোদ্ধাকে নিয়ে তালা থানার অফিসার ইনচার্জকে অবগত করেন; এবং আজ ২৭ জুলাই বুধবার সকালে তালা থানাধীন মুড়াগাছায় প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের বাড়িতে যান। মোঃ শামীম খান তাকে সার্বিক সহযোগিতা ও যে কোনো বিপদে তিনি নিজে স্বশরীরে এবং সংগঠন তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। আসামীরা বর্তমানে পলাতক। বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেছেন- এরপর প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের আর একটি চুলের ক্ষতি হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে সাতক্ষীরায় কাফনের কাপড় পড়ে কর্মসূচী ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। মহাসচিব মো: সরদার বলেছেন, যেখানেই সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মিথ্যা মামলা ও নির্যাতন সহ কোনো সমস্যা-সেখানেই ছুটে যাবে বিএমএসএস। “আমরা সাংবাদিকদের কন্ঠস্বর”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST