সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত:

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মে ২০২৬ খ্রি. রোজ শুক্রবার দুপুর ০২.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার হল, লেকচার থিয়েটার ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার পর ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “পাঠক ও লেখকের আস্থায় অবিচল……” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, কবি, গবেষক, সংগঠক ও সাবেক ভাইস চ্যান্সেলর, চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম গোলাম সারোয়ার, কবি, উদ্যোক্তা, প্রশিক্ষক ও সংগঠক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল মালিকী, লেখক, উদ্যোক্তা ও কথাসাহিত্যিক; ডাঃ সৈয়দা হাবিবা মুস্তারিন, কবি, নারী উদ্যোক্তা, উপস্থাপক ও সংগঠক; শাহ্ কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক; কাজী ফাবিয়া আক্তার ক্ষমা, লেখক, সংগীতশিল্পী ও ইন্টেরিয়র ডিজাইনার; বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ তৌফিক কামাল, কবি, আবৃত্তিকার ও সংগঠক; মাসুম আহমেদ রানা, কবি, শিক্ষক ও সংগঠক; মিডিয়া, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন শ ম দেলোয়ার জাহান, কবি, সম্পাদক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা, স্বত্বাধিকারী ও প্রকাশক, ডাক বাংলা প্রকাশনী। পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জারিন আঞ্জুম মৌ, লেখক, শিক্ষক, সংবাদ পাঠক ও উপস্থাপক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক এবং সানজিদা রহমান, লেখক, নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার এবং ডাক বাংলা প্রকাশনী’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে প্রকাশনা শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি ডাক বাংলা প্রকাশনী’র ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন প্রকাশনী’র বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, কবি, লেখক, সাহিত্যিক ও পাঠকদের নতুন নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম প্রকাশনী’র অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকাশনী’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান আলোচক, বিশেষ অতিথি, বিশেষ আলোচক, আমন্ত্রিত অতিথি সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও আলোচনা করেন। ডাক বাংলা প্রকাশনী’র স্বত্বাধিকারী ও প্রকাশক শ ম দেলোয়ার জাহান এর সম্পাদিত ছড়াগ্রন্থ “স্বপ্নপুরীর ছড়া” এবং ডাক বাংলা প্রকাশনী’র ব্যবস্থাপনায় ও ডাক বাংলা প্রকাশনী সম্পাদনা পর্ষদ প্রকাশিত লেখকদের একক ও যৌথ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক, সাহিত্যানুরাগী ও পাঠকদেরকে সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST