বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা ।

Reporter Name / ১৪৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

 স্টাফ রিপোর্টার ট্রাফিক আইন মেনে চলার জন্য ঠাকুরগাঁও জেলায় সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার উদ্বোধন করা হয়েছে। সচেতনতা মূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমান সহ ট্রাফিক ও ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেই সাথে হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহবান জানানো হয়। সে সময় বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক , তিনি বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক। আজকে থেকে ঠাকুরগাঁও জেলায় ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণার উদ্বোধন করা হলো, এই প্রচারণা পুরো ঠাকুরগাঁও জেলা জুড়ে করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST