সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০২৬ Time View
Update : শনিবার, ১০ জুন, ২০২৩, ৩:০১ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন শুক্রবার বিকেলে স্থানীয় আয়নাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কাংশা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল আজিজ ধুলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আয়ুব আলী ফর্সা, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজল মাহমুদ কাবুল প্রমুখ। সাংগঠনিক সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইগাতী থেকে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে বক্তারা দলীয় হাই কমান্ডের প্রতি জোর দাবী জানান। বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও এ পর্যন্ত ঝিনাইগাতী থেকে দলীয় কোন মনোনয়ন দেয়া হয়নি। কাজেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইগাতী থেকে দলীয় মনোনয়ন দেয়া হউক। সাংগঠনিক সভা শেষে আয়নাপুর বাজারের গণসংযোগ ও পথ সভা করেন। এ সময় কাংশা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মি সহ শত শত জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST