বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Reporter Name / ১৪৩২ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানের উপরে ভিত্তি করে ঝালকাঠির রাজাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর উৎযাপনের লক্ষে ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অনুষ্ঠানে জাইকা প্রোজেক্টের কর্মকরা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন, রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ ফিরোজ কামাল, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার।  এ সময় উপজেলার সকল দফতরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রী-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকল আয়োজন শেষে স্থানীয় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বানানো বিভিন্ন স্টল উপস্থিত সকলে পরিদর্শন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST