বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে একই পরিবারের নিহত ৩ জনের বাড়িতে চলছে শোকের মাতম

Reporter Name / ১৪০৩ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া একই পরিবারের নিহত ৩ জনের লাশ নিয়ে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার রাত ৩ টার দিকে স্বামী মিজান, স্ত্রী মুক্তা ও তাদের ৭ বছর বয়সী শিশু লিমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তাদের লাশ দাফন কাফনের জন্য রাতেই ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিলেন ঝালকাঠির মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। শনিবার সকাল ৯ টায় নামাজে জানাজা শেষে তাদের মরদেহ ঝালকাঠির সদর উপজেলার ভাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  নিহত মিজানের পিতা নাসির হাওলাদার জানান, ছেলে মিজান তার স্ত্রী মুক্তা বেগম ও নাতি লিমা আক্তারের মৃত্যূ কোন ভাবেই মেনে নেয়ার নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি। ৭ মাস বয়সী নবজাতক শিশু হোসাইন ছাড়া এখন আর কেহ নেই তার। তার কান্না থামছেই না। নাসির হাওলাদার আরও জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। মিজান মেজ। চার বৎসর হইছে ও ঢাকা থাকে।  উল্লেখ্য, বৃহস্পতিবার অতিবৃষ্টিতে ঢাকা তরিয়ে গেলে মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এরমধ্যে তিনজন একই পরিবারের। প্রানে বেঁচে ফিরেছেন নিহত মিজান-মুক্তা দম্পতির ৭ মাসের ছেলে হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST