শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের আলোচনা সভা

Reporter Name / ১৪৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃজার্মান টাউন, মেরিল্যান্ড: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ গত ২০ আগস্ট ,রোববার ,সন্ধ্যায় মেরিল্যান্ডের জার্মান টাউনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মজুমদার তাপস। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক ভারঃ। সাধারন সদম্পাদক শামীম চৌধুরী।খবর বাপসনিউজ । সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি আলাউদ্দীন আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, ও লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল আমীন নুরু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারন সম্পাদক খালেদা আকতার, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সহ সভাপতি সালেহ আহমেদ, ড. বিশ^জিত সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নোমান, দেশী বাজারের ওবায়দুর রহামন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের দক্ষতা, বাগ্মিতা, প্রশংসনীয় ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা ও অবিসংবাদিত জীবনশৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের অনুপ্রেরণার এক বিরাট উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু আমৃত্যু জনগণের অধিকার এবং সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে বক্তারা আরো বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বের শোষিত মানুষের জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ বিজয়ী করার জন্য কাজ করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সকলেই একটি ন্যায়-ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালালে শোষণের শিকল ভেঙে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুণরায় তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে। —


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST