সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্টগ্রামে অসুস্থ দুই শিশুকে সড়কে ফেলে গেল বাবা-মা!

Reporter Name / ৫৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার  অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে গেল বাবা-মা। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এঘটনা ঘটে। এ সময় কনকনে শীতে শিশু আয়শা তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানে বলে জানায় শিশু আয়শা (৪)। শিশু দুইটি স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিম উদ্দিনের বাসায় রয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে কথা হয় শিশু আয়শার সাথে। সে জানায় তাদের বাড়ি সাতকানিয়া মৌলভীর দোকান। তার নাম আয়শা ও ভাইয়ের নাম মোরশেদ। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক। মা-বাবার কাছ থেকে এনে তাদের খালা তাদেরকে সড়কে রেখে গেছে বলে জানায় সে। আশ্রয়দাতা মহিম উদ্দিন দৈনিক জন পদ বাংলাদেশ কে বলেন, সন্ধ্যার পরও শিশু দুইটিকে সড়কের পাশে কনকনে শীতে বসে থাকতে দেখে লোকজন ভিড় করে, পরে আমিও সেখানে গেলে শিশু আয়শার সাথে কথা বলে বিস্তারিত জানার পর আমার বাসায় নিয়ে আসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করি। মহিমের স্ত্রী শারমিন আক্তার দৈনিক জন পদ বাংলাদেশ কে বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কথা বলতে পারছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে। আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন দৈনিক জন পদ বাংলাদেশ কে বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুইশিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST