শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশু সন্তানের মৃত্যু।

Reporter Name / ২০৭৮ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ২:৫৭ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: ১০ অক্টোবর সোমবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত যমজ দুই ভাই-বোন মোঃ আমিনুল ইসলাম ও আমিনা আক্তার নামের ১৮ মাস বয়সী শিশু সন্তান। তারা সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথপুর গ্রামের শাহ আলম মিয়ার যমজ শিশু সন্তান। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথপুর গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী মোছাঃ গোলেনুর বেগম তার দুই যমজ শিশু সন্তানকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর বাড়িতে সমিতির কিস্তি দিতে যান। এ সময় বাড়ির সবার অজান্তে ১৮ মাস বয়সী যমজ দুই ভাইবোন খেলতে খেলতে বাড়ির পাশের এক পুকুরের পানিতে পড়ে যায়। তাদের মা গোলেনুর বেগম কিস্তির টাকা দিয়ে বাড়িতে এসে যমজ দুই শিশু সন্তানকে না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। খুঁজার একপর্যায়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুরের পানিতে ডুবে যমজ শিশুদের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এ সময় আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুর থেকে ঐ যমজ দুই ১৮ মাস বয়সী ভাই-বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথপুর গ্রামের শাহ আলম মিয়ার ১৮ মাস বয়সী দুই যমজ শিশু সন্তান ভাই-বোনকে বাড়িতে রেখে তাদের মা সমিতির কিস্তি দিতে যায় প্রতিবেশীর বাড়িতে। এ সময় সবার অজান্তে ১৮ মাস বয়সী যমজ শিশু সন্তান দুটি বাড়ির পাশ্বে আব্দুর রাজ্জাক নামের এক প্রতিবেশীর পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়। যমজ দুই শিশু সন্তানের মৃত্যুটি একটি মর্মান্তিক ঘটনা বলে জানান তিনি । ১৮ মাস বয়সী যমজ দুই শিশু সন্তানের মৃত্যুতে উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশু সন্তান ভাই-বোনের মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST