রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় গৃহবধূর একসাথে তিন কন্যার জন্ম, ভবিষ্যত নিয়ে চিন্তিত দরিদ্র দম্পতি।

Reporter Name / ২৫৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১:১৪ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। প্রতিনিধি:গাইবান্ধা জেলা। গাইবান্ধায় এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া তিনজনেই কন্যা সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছেন। সোমবার (২৭ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় (টুবরিপাড়া) গ্রামের নিজ বাড়িতে তিন নবজাতকের জন্ম হয়। ভোররাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয় এলাকার ধাত্রী মমতা বেগমের সহযোগিতায় স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। গৃহবধূর নাম রুমা বেগম। তার স্বামী আশাদুল প্রামাণিক পেশায় কৃষক। একসাথে তিন সন্তান জন্মের পর খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রুমা-আশাদুল দম্পতি। এই দম্পতির ঘরে আরিফা আকতার নামে ৭ বছরের এক মেয়ে ও রবিউল ইসলাম নামে ৫ বছরের এক ছেলে রয়েছে। আশাদুল প্রামাণিক বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই। ভাইয়ের জমিতে ঘর করে বসবাস করেন তারা। অন্যের জমিতে কৃষি কাজ করে যা আয় তা দিয়েই চলে সংসার। নিজের শারীরিক অবস্থা ভালো নেই। দীর্ঘদিন ধরে পেটে একটি টিউমার হয়ে অসুস্থতায় ভুগলেও অর্থের অভাবে অপারেশন করতে পারছি না। এখন জন্ম নেয়া তিন নবজাতকসহ সাত সদস্যের সংসার চলবে কি করে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তবে সুস্থভাবে সন্তানদের বেঁচে থাকতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে, একসাথে তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় পরিবার ছাড়াও খুশি প্রতিবেশীসহ আশপাশের মানুষ। তিন নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে তাদের এক নজরে দেখতে আসছেন মানুষ, অনেকেই তাদের ছবি তুলছেন। খবর পেয়ে নবজাতক শিশুদের দেখতে আসেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শাহজাহান প্রামাণিক। এসময় তিনি ইউনিয়ন পরিষদে আলোচনা করে রুমা-আশাদুল দম্পতিকে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি দরিদ্র রুমা-আশাদুল দম্পতির পরিবারকে সহযোগিতার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিত্তবানদের কাছেও সহযোগিতার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST