বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গজারিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত

Reporter Name / ৮৩২ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ

 ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৭থেকে ৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দেন। আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে আসছেন। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফের নেতৃত্ব ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। সোহেল প্রধানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা বাজারের করার নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বিষয়টি জানতে অভিযুক্ত আসিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST