মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন কর্নেল (অব.) মোস্তাফিজুর গ্রুপ

Reporter Name / ৫০৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদ,তীব্র নিন্দা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার অনুসারী আহত নেতাকর্মী। শনিবার (১২ জুলাই) সকালে খানসামা উপজেলার চৌধুরী রাইস মিল চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, “গতকাল (১১ জুলাই) কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এই হামলার নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। তাদের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়।” তিনি জানান, ওই হামলায় তিনিসহ জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হামলাকারীরা লাঠি, পাইপ ও ইটপাটকেল ব্যবহার করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর চালায়। এতে শতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “হামলার সময় পুলিশকে অবহিত করা হলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়। যদি আগেভাগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হতো, তাহলে এই ন্যাক্কারজনক হামলা এড়ানো যেত।” উপজেলা বিএনপি ও স্থানীয় নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, “বিএনপি কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। যারা দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।” নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিএনপিতে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।” সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা, আহত নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আহতদের কয়েকজন সংবাদ সম্মেলনে নিজেদের আঘাতের চিহ্ন দেখিয়ে হামলার নির্মমতা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST