উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য(চাল) বিতরণ উদ্বোধন এবং ঐ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসুচি (৪০দিনের মাটিকাটা) শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধন ও অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়ায় কর্মসৃজন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। অপরদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন অত্র পরিষদের চেয়ারম্যান,সচিব,হিসাব সহকারী ও মেম্বার/মহিলা সদস্যাগণ। জানা যায়,উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা (কার্ড) ৭৪৯১টি,ভেড়ভেড়ীতে ৬৩০৯ টি,আঙ্গারপাড়ায় ৬৭০২টি,খামারপাড়ায় ৬৩০৯টি,ভাবকীতে ৬৩০৯টি ও গোয়ালডিহি ইউনিয়নে ৬৩০৯টি মোটঃ ৩৯৪২৯ টি।প্রতিটি ইউনিয়ন পরিষদে একযোগে চাল বিতরণ আজ শুরু।ধাপে ধাপে ওয়ার্ড ভিত্তিক ভাগ করে ৩দিনে চাল বিতরণ শেষ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম,উপজেলার উপ-সহকারী অফিসার সুশীতল গোবিন্দ দেব,অত্র ইউপি সচিব,হিসাব সহকারী ও মেম্বারবৃন্দ এবং উপকার ভোগী গণ।