সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ২০৮৬ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃবঙ্গবন্ধু শুধু বাংলার নন,তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি খানসামা উপজেলায় উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এমপি মহোদয়,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,দোয়া শেষে র্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সম্প্রচারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান,ওসি চিত্তরঞ্জন রায়,কৃষি অফিসার ইয়াসমিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST