শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৭৩১ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের নেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় এ্যাডভোকেট নুর ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম,অনুপম ঘোষ, সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষক বৃন্দ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রধান অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন এবং শিক্ষকবৃন্দ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানান।এর আগে অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান মহোদয়ের পিতা মরহুম হাজী ইসমাইল হোসেন শাহ এর কবর জিয়ারত করা হয়েছে। এসময় অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান কে উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন নিজের পছন্দের কেনা পাঞ্জাবী তুলে দেন এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক/শিক্ষার্থী বৃন্দ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।পরে তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শেষে পায়ে হেটে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST