উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃখানসামা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক অর্থায়নে নির্বাচিত সুফলভোগী ৩২ টি পরিবারের মাঝে ২ টি করে উন্নত জাতের ক্রসব্রীড ভেড়া,লিফলেট ও ওসুধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত আনুষ্ঠানিক ভাবে এগুলো বিতরণ করা হয়।পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ।। প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি প্রতিনিধির অংশ গ্রহণে সিআইজি কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। উপস্থিত ছিলেন উপজেলা দিনাজপুর কৃষি প্রশিক্ষণ অফিসার জাফর ইকবাল,উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,কৃষি অফিসার বাসুদেব রায়,প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপকারভোগী গণ।