উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় এক কৃষকের ১৮ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে খানসামা উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার (১১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জারিফ খান জিয়নের নেতৃত্বে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের কৃষক গণেশ চন্দ্র রায়ের জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দেন তারা। ধান কেটে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জারিফ খান জিয়ন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অংশ হিসেবে অসহায় কৃষকের ধান কেটে মারাই করে দিয়েছি। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়াও যদি কোন কৃষক তাদের জমির ধান টাকার অভাবে কিংবা শ্রমিক সংকটের কারনে ধান কাটতে না পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা উপজেলা,কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধান কেটে দিবো। বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী সব সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় সহ অসহায়,গরিব দুঃস্থ মানুষের পাশে থাকে।দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কাজেরও ধারা অব্যাহত থাকবে। ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা,কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী শাকিল, রিয়াদ, সাগর,রাব্বি,আসিক, শুভ,সামিউল,পার্থ ও সুমন প্রমুখ। অসহায় কৃষক ছাত্রলীগের কার্যক্রমে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।