মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামে স্বাধীনতা বিরোধীর সড়ষন্ত্রে শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ

Reporter Name / ২৪০৩ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ

 এম এম আল মামুন জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী (চওড়াবাড়ী) এলাকায় স্বাধীনতা বিরোধী (নিষিদ্ধ জামায়াত)’র সড়ষন্ত্রে “শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান। উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা বলছেন পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনার নির্মাণের কথা। কিন্তু তারপরেও শহীদ মিনার নির্মাণে বাধাঁ দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা। সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫৬সালে ২একর ৩২শতক জমিতে স্থাপিত হয়ে সু-নামের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ জমি অত্র প্রতিষ্ঠানে। অপরদিকে স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণে সরকারী নির্দেশক্রমে প্রতিটি বিদ্যালয়ের ন্যায় শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগম প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করা মাত্র শিমুলবাড়ী (চওড়াবাড়ী) এলাকায় স্বাধীনতা বিরোধী মৌলবাদীর সাবেক আমির সামছুল হক তার পুত্র কায়ুম মিয়া ও মাদক মামলার আসামী সফিকুল ইসলাম সড়ষন্ত্র করে স্থানীয় যুব-তরুণদের উস্কিয়ে দিয়ে “শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান করে আসছে। শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে ২৯জুন উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় জন-প্রতিনিধিদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ মেপে খেলার মাঠ ঠিক রেখে পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনার নির্মাণের জন্য প্রধান শিক্ষক কে নির্দেশ প্রদান করেন। তারপরেও উক্ত স্বাধীনতা বিরোধীরা সরকারী নির্দেশনা কে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে আবারও শহীদ মিনার নির্মাণ কাজে বাধাঁ প্রদান করছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নষ্টসহ শিক্ষকদের হেনস্তা করার পায়তারা চালাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, আশেপাশের বিদ্যালয়গুলোতে শহীদ মিনার থাকলেও আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নাই। তার কারণে জাতীয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি না। অভিভাবকরা জানান, স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা বারবার শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বাধাঁ প্রদান করছে। অতি দ্রুতই শহীদ মিনার নির্মাণের দাবি তাদের। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হলেও স্থানীয় কিছু মৌলবাদী ছেলেরা বারবার শহীদ মিনার নির্মাণে বাধাঁ প্রদান করে আসছে। শহীদ মিনার মানেই স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণ করা। শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য নজির হোসেন জানান, এলাকার জামায়াত শিবিরের ছেলেরা শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান করছেন। শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগম জানান, সরকারী নির্দেশনা মতে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করলে এলাকার কতিপয় কিছু ছেলে নির্মাণ কাজে বাধাঁ দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা কে অবহিত করায় তারা জন-প্রতিনিধিদের নিয়ে শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ করেন। তারপরেও নির্মাণ কাজ বন্ধ। উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান (ভারপ্রাপ্ত) বলেন, শহীদ মিনার বারবার নির্মাণে বাধাঁর বিষয়টি জেনে উপজেলা প্রশাসন সহ বিদ্যালয়ে যাই এবং মাঠ মেপে পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনারের জায়গা নির্ধারণ করি। পরবর্তীতে প্রধান শিক্ষক কাজ শুরু করলেও আবারও শহীদ মিনার নির্মাণে বাধাঁ আসে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি জেনেছি। শহীদ মিনার নির্মাণের বিধাঁ প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST