শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুয়াকাটায় জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭২৫ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩, ৩:৪৮ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির কুয়াকাটা কার্যালয়ে   ২৯ শে এপ্রিল শনিবারঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সোহাগ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া, মহিপুর এবং কুয়াকাটার মাটি ও মানুষের নেতা জনাব এবি মান্নান হাওলাদার। প্রধান অতিথি প্রথমেই তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বাংলাদেশ জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের ( এমপি), জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল হক (এমপি) , পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ সুলতান আহম্মেদ হাওলাদার এবং পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেন, পল্লী বন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের ( এমপি) এর হাতকে শক্তিশালী করার জন্য কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালী এবং কুয়াকাটার জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্রসমাজের সকল নেতাকর্মীসহ অত্র এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে যেতে চাই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মহিপুর থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আলী হোসেন খান, কুয়াকাটা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, কুয়াকাটা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সোবহান মিয়া, মহিপুর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাফর মুসল্লী , কলাপাড়া উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ জাকির মুন্সী, মহিপুর থানা ছাত্র সমাজের সভাপতি জয়নাল আবেদীন, মহিপুর থানা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ, মহিপুর যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলাম কাসেম, লতাচাপলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুর মোল্লা প্রমূখ। এসময় কলাপাড়া, মহিপুর এবং কুয়াকাটার জাতীয় পার্টি, যুব সংহতি ও জাতীয় ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST