বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশের অর্থনীতি শীর্ষক সেমিনার আজ ২১ সেপ্টেম্বর,

Reporter Name / ১৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার আজ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। খবর বাপসনিঊজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভিডিওতে ধারণকৃত) রাখবেন বদলে দেয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর। প্যানেলিস্টদের বক্তব্য উপস্থাপনের আলোকে নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, সিনেটর মো. মাসুদুর রহমান (কানেরকটিকাট) এবং স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST