সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

 নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে মদন উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ মে) মদন উপজেলা প্রেসক্লাবের প্যাডে সভাপতি আল মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও প্রেসক্লাব কর্তৃপক্ষের নজরে আসে। ওই ভিডিওতে মোশাররফ হোসেন বাবুলকে নেত্রকোণার কৃতি সন্তান, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও মদন উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক জননেতা মোঃ লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় তার মন্তব্যকে “কটূক্তিকর” উল্লেখ করে প্রেসক্লাব কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, তার এমন বক্তব্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং এটি সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার কর্মকাণ্ডে মদন উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ “বিব্রত, হতবাক, লজ্জিত ও অপমানবোধ” করছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া নোটিশে দাবি করা হয়, মোশাররফ হোসেন বাবুলের কর্মকাণ্ড প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারা-১১ এর (খ), (ঙ) এবং ধারা-১৩ এর (চ) লঙ্ঘন করেছে। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার সদস্যপদ স্থগিতসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নোটিশের অনুলিপি মাননীয় সংসদ সদস্য মোঃ লুৎফুজ্জামান বাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST