মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় এ্যাম্বুলেন্সে থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এসব ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে ধারণা মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ এ্যাম্বুলেন্স গাড়ির নম্বর চট্টমেট্টো ছ ৭১-১২৬৫। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)। তারা দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা। অভিযান পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল। পুলিশ ওসি আফতাব উদ্দিন জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচারকারীরা এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় এসব মাদক পাচার করছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST