রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নবসৃষ্ট প্যার্টানভুক্ত শূন্য পদে নন- এমপিও চাহিদা।

Reporter Name / ২৪৮৫ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ

 

 

বিশেষ প্রতিনিধি–
এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালা ২০২১ ইং অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নবসৃষ্ট পদ বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি,ভৌত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, রসায়নসহ অন্যান্য বিষয়ে ৩য় নিয়োগ চক্রে এনটিআরসিএ কর্তৃক নন এমপিও (নবসৃষ্ট প্যার্টানভুক্ত শূন্য) পদে সুপারিশ প্রাপ্ত হয়েও, সুপারিশ পত্রে নন এমপিও লেখা থাকার কারণে, এমপিও ভুক্ত হতে পারছেন না নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। ভুক্ত ভোগী শিক্ষকদের পক্ষ থেকে শেখ আব্দুল কাদির জানান,নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা তাদের এমপিও জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন।
গত ( ২০ শে মার্চ) রোজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর( মাউশি) ও এনটিআরসিএ তে জমা দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান ভুক্ত ভোগী শিক্ষকরা।
ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে মোঃ হাবিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম ও বরুণ কুমার বিশ্বাস এই স্মারকলিপি জমা দেন।

ভুক্ত ভোগী শিক্ষকরা জানান,এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা ও জেলা শিক্ষা অফিসারগণের পরামর্শক্রমে এমপিও নীতিমালা ২০২১অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নব সৃষ্ট পদে নন এমপিও চাহিদা দেন। এই কারণ হিসেবে প্রতিষ্ঠান প্রধানগণ জানান, এই পদগুলোতে এর আগে কোনো শিক্ষক নিয়োগ হয়নি।নতুন পদ হওয়ায় তারা পদের ধরণ বুঝতে না পেরে, নন এমপিও চাহিদা দিয়েছেন।
নিয়োগ পাওয়ার পর নবসৃষ্ট বিষয়ের শিক্ষকরা এমপিও ভুক্তির আবেদন করলে, সুপারিশ পত্রে নন এমপিও লেখা থাকায়, তাদের এমপিও আবেদন বাতিল করা হয়। এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী এই পদগুলোতে এমপিও প্রাপ্তির সুযোগ রয়েছে। এমপিও নীতিমালা ৯.৩ ধারায় একই বিষয়ে পদ সমন্বয়ের কথা বলা হয়েছে কিন্তুু পদ গুলো ৩য় চক্রের প্রথম নিয়োগ। অথচ মূল প্যার্টান অনুযায়ী এই পদগুলো শূন্য পদ।নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণএমন একটি আদেশ চান যেন প্রাপ্যতা সঠিক থাকলে তারা এমপিও ভুক্ত হতে পারে।

ভুক্ত ভোগী শিক্ষকরা জানান, মাউশি এর আঞ্চলিক কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত (নবসৃষ্ট) বিষয়ে নন এমপিও পদে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের এমপিও ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও এনটিআরসিএ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নির্দেশনা জারি করতে হবে।
নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণ আরো জানান,দ্বিতীয় চক্রেও একই ধরনের জটিলতা তৈরি হয়েছিল।পরবর্তীতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করলে শিক্ষকরা এমপিও ভুক্ত হন। ৩য় নিয়োগ চক্রে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিও জটিলতা নিরসনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা জারির দাবি জানান সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST