শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এবার পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

Reporter Name / ২৫২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে কাতেরিনা তিখোনোভা এবং মারিয়া ভোরন্তসোভাও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন।বুধবার আমেরিকান দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য ।প্রতিবেদনে জানিয়েছে যে, পুতিনের দুই মেয়ে এবং রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বুধবার নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করা এবং বেশিরভাগ রুশ মালিকানাধীন বা রাশিয়ার নিয়ন্ত্রিত জাহাজ ইইউ বন্দর ব্যবহার করা থেকে বিরত রাখা।এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সে সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিক্রিয়ায় মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST