মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

 মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি পূর্ব বিরোধের জেরে বাড়িতে তুলে নিয়ে বেধড়ক মারধর; গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ। যশোরের অভয়নগরে পূর্ব বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। মারধরে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং কোমরের হাড়সহ বিভিন্ন স্থানে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মশরহাটি এলাকায় সরদার মিলন গেট সংলগ্ন স্থানে কর্মরত ছিলেন রাইসুল ইসলাম বাপ্পি (৩০)। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাপ্পিকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে ধোপাদী এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পুনরায় বেধড়ক মারধর করা হয়। এতে তার কোমরের হাড়, হাঁটু, পায়ের তালু, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল। এ ঘটনাও পূর্বপরিকল্পিত অংশ হিসেবেই হামলা ও অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST