বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ইসলামি চক্ষু হাসপাতালের ফরিদপুর শাখার শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও মোনাজাত 

Reporter Name / ৫৯৯ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ণ

  জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি// ইসলামি চক্ষু হাসপাতালের ফরিদপুর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  ফরিদপুরে পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন ভবনে বৃহৎ পরিসরে সর্বস্তরের চক্ষু সমস্যা জনিত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য এই চক্ষু হাসপাতালের ব্যবস্থা করা হয়। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ইসলামি চক্ষু  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ছরোয়ার হোসেন এই শাখাটির শুভ উদ্বোধন করেন। দিনভর রোগীদের বিনামূল্যে সু চিকিৎসার কার্যক্রম চলমান থাকে। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার সোহেল মাহমুদ চক্ষু বিশেষজ্ঞ ফেকো সার্জন, রেটিনা বিশেষজ্ঞ ও ইসলামি চক্ষু হাসপাতাল, বাংলাদেশ আই হসপিটাল, ইস্পাহানী ইসলামিয়া এর চীপ কনসার্টেন্ট,  ডাক্তার মোঃ সাব্বির আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ফেকো সার্জেন্ট,  লুৎফর কবির রিপন পরিচালক প্রশাসন, ফরিদপুর শাখার পরিচালক ডাক্তার আরাফাত হোসেন, ম্যানেজমেন্ট কনসার্টেড সাইফুল ইসলাম, অডিট অফিসার রেজাউল করিম, সাবেক কাউন্সিলর এসএম আকবর সরদার সহ বিভিন্ন শাখার পরিচালক বৃন্দ। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য থেকে এ মহৎ কাজের শুভ সূচনা করা হয়। ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুর শাখাসহ বিভিন্ন শাখা  থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ টিম সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সকল বয়সী চক্ষু, মাথা ব্যথার রোগীদের চিকিৎসা পরামর্শ , চোখের চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ বাবরি পরা, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে খচখচ করার চিকিৎসার পাশাপাশি চোখে ছানি পড়া, পানি পরা, চোখের মাংস বৃদ্ধি পাওয়া ও চোখের টিউমার সহ সকল রোগীদেরকে যাচাই করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দূর দুরান্ত থেকে চোখের সমস্যা সংক্রান্ত অনেক রোগীরা ফরিদপুর ইসলাম  চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ বিষয়ে উপস্থিত থাকা বেশ কয়েকজন রোগীরা বলেন আমাদের এখানে এ ধরনের চিকিৎসা পেয়ে আমরা অনেক গর্বিত।   আমরা স্বল্প খরচে ভালো চিকিৎসা পাচ্ছি। এখানে ডাক্তারসহ স্টফরা সুন্দর ও সাবলীল ভাষায় রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বন্দোবস্ত করেন। হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার ও স্টাফরা বলেন আমরা এখানে সু চিকিৎসা দিচ্ছি। সুলভ মূল্যে ওষুধ ও চশমা দিয়ে থাকি। তারা আরো বলেন মাত্র ৪২০০ টাকায় সানি ও নেত্রনালী এবং আমেরিকান লেন্স দিয়ে  ৮২০০ টাকায় অপারেশন করা হয়। ইসলামি চক্ষু হাসপাতালের বিশেষত্ব হল অভিজ্ঞ ডাক্তার দিয়ে জাপানি কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে চোখের যাবতীয় চিকিৎসা ও চশমার পাওয়ার দেয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST