শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ইংরেজি নববর্ষে সৌদি প্রবাসী মাসুম বিল্লাহর শুভেচ্ছা

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

 আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে সৌদি আরব প্রবাসী মাসুম বিল্লাহ দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি। মাসুম বিল্লাহ বলেন, পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। নতুন বছরে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় সম্পৃক্ত আছি। নতুন বছরে প্রবাসী ও দেশের মানুষের জীবন আরও সুন্দর ও নিরাপদ হোক—এই কামনা করি। সবশেষে তিনি সকলের জন্য শান্তিপূর্ণ, সফল ও কল্যাণময় নতুন বছরের প্রার্থনা জানান। মাসুম বিল্লাহ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার কৃতি সন্তান। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন। মাসুম বিল্লাহ দেশের অনেককেই প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST