সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আসহায় পিছিয়ে পরা আদিবাসি নারীর সম্পত্তি বেদখলের পায়তারা স্থানীয় ভূমিদস্যুর

Reporter Name / ২৩৩৬ Time View
Update : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্ণ

। মহিউদ্দিন তালুকদার ,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি মোড়ের এক আদিবাসী নারীর সম্পত্তি বেদখলের পায়তারা চলছে। জানা যায়, কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি মোড়ের আদিবাসী নারী হেলিমা ঘাগ্রার মাহারী আইনে মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের উত্তরাধিকারী সুত্রে পাওয়া সম্পত্তি পাশের প্রতিবেশী মোঃ আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বেদখলের পায়তারা ও হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে। অসুস্থ্য অসহায় আদিবাসী নারী হেলিমা ঘাগ্রার কাগজ পত্রে দেখা যায়,ROR ও BRS মূলে মালিক থাকা সত্ত্বেও তাকে তার ভিটেমাটি থেকে উচ্ছ্বেদ ও বেদখলের পায়তারা চালিয়ে যাচ্ছে ভূমিদস্যু মজিদগণেরা। আদিবাসী হেলিমা ঘাগ্রার স্বামী সিলবেস্টার ম্রং জানান, মজিদ তো আমাদের সম্প্রদায়ের নয়, সে কি করে মালিকানা দাবী করে? আমাদেরকে বার বার হুমকি দেয়,হয়রানি করে আসছে,আমরা কোথায় যাবো? এদিকে মজিদ মিয়া জানায়, হেলিমা ঘাগ্রার বড় ভাই মার্টিন ঘাগ্রার স্ত্রী সুজেতা রিসিলের কাছ থেকে ৫৮৬ ও ৬৩২ নং দলিলমুলে মালিক তিনি। কিন্তু আদিবাসী আইনে দেখা যায় যে, যদি কোন অন্যধর্মের লোকেরা আদিবাসীর সম্পত্তি ক্রয়-বিক্রয় করিতে হয় তবে ডিসি অফিসের পার্মিশান লাগে, কিন্তু তালাশি দিয়ে দেখা যায় যে, মজিদ নামে পার্মিশানের কোন নথিপত্র সেখানে নেই। এমন কি আদিবাসী এ্যাসোসিয়েশন ট্রাইবাল চেয়ারম্যান এর রেজিস্ট্রার বহি ও উপজেলা ভূমি অফিসেও কোন স্বারক নাম্বার নেই। এমন কি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসেও দুটি দলিলের কোনটিতেও সাবরেজিস্টারের কোন স্বাক্ষক নেই রেজিষ্ট্রার বহিতে। এমতাবস্থায় স্থানীয় ও প্রশাসনের কোন সাহায্য সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী হেলিমা ঘাগ্রা ভূমিদস্যু মজিদগণেদের খপ্পরে পড়ে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST