সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আধা কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল সাভার মডেল থানা পুলিশ

Reporter Name / ২২৮২ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৩:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক। অবৈধ মাদক গাঁজা বিক্রি করার সময় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ। ঢাকা জেলা পুলিশ এর সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম সার্বিক ও যথাযথ নির্দেশনায় উক্ত আসামীকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী পিপিএম, সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম নির্দেশনায় অদ্য ০৬/০৩/২০২৩ ইং বিকালে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম কাউন্দিয়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (২৬) কে গাঁজা বিক্রি করার সময় গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। ধৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপির দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি, মাদক আইনে ২ টি এবং ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদক আইনে ১টি মামলা রুজু হয়েছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST