রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

 ​ শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ : পবিত্র ঈদুল আজহার দোড়গোড়ায় দাঁড়িয়ে যখন ঘরে ঘরে আনন্দের প্রস্তুতি, ঠিক তখনই এক বুক বিষাদ আর হাহাকার নেমে এসেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকড়া ইউনিয়নের বাড়লা বিল পাড়ের কৃষকদের জীবনে। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় বাড়লা মৌজার বাড়লা বিলে প্রায় ১০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। চোখের সামনে নিজেদের হাড়ভাঙা খাঁটুনির সোনালী স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন এলাকার সাধারণ কৃষকেরা। ​স্থানীয় সূত্রে জানা যায়, বাড়লা বিলের ফসলের ওপর অত্র এলাকার বিপুল সংখ্যক কৃষকের জীবন-জীবিকা সরাসরি নির্ভরশীল। ঈদের ঠিক আগ মুহূর্তে আকস্মিকভাবে পানি চলে আসায় বিঘার পর বিঘা জমির উঠতি ফসল চোখের পলকে তলিয়ে যায়। এখন বুকসমান পানিতে নেমে ডুবন্ত ফসল ও ধান সংগ্রহের শেষ চেষ্টা চালাচ্ছেন উক্ত গ্রামের নিরুপায় কৃষকেরা। শেষ সম্বলটুকু বাঁচানোর এই ব্যাকুলতা যেন এক করুণ দৃশ্যের অবতারণা করেছে বাড়লা বিলের পাড়ে। ​ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষোভ ও আর্দ্র গলায় জানান, পবিত্র ঈদকে সামনে রেখে তাদের চোখে-মুখে অনেক স্বপ্ন ছিল। পরিবারের নতুন পোশাক, ঈদের আনন্দ—সবই জড়িয়ে ছিল এই ফসলের হাসির ওপর। কিন্তু মুহূর্তের দুর্যোগে ফসল ডুবে যাওয়ায় তারা এখন পরিবার-পরিজন নিয়ে আগামী দিনগুলো কীভাবে চলবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। ​এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি জরুরি তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ​তবে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী কৃষকদের জোরালো দাবি—এই সরকারি সহায়তা ঈদের আনন্দ পুরোপুরি ম্লান হওয়ার আগেই অত্যন্ত দ্রুততার সাথে যেন এই আর্থিক অনুদান সরাসরি প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানো হয়। সরকারি মানবিক সহায়তাই এখন বাড়লা বিল পাড়ের শত শত বিপন্ন কৃষক পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST