সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, আহবায়ক তারেক চৌধুরী ও সদস্য সচিব রাসেল মিয়া

Reporter Name / ১৮১৩ Time View
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যসিনিয়র প্রতিনিধিঃআইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে ৭১ বাংলা টেলিভিশন এর চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী ও সদস্য সচিব বঙ্গ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মিয়া হৃদয়কে নির্বাচিত করা হয়।খবর বাপসনিউজ। ৫ এপ্রিল বুধবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যরা বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশে আইপি টিভির বিকল্প নেই। দেশের তৃণমূলের উন্নয়নের চিত্র তুলে ধরে ইতিমধ্যে আইপি টিভি প্রশংসনীয় হয়েছে। বর্তমানে আইপি টিভি একটি ক্রান্তিকাল সময় পার করছে। আশা করছি নতুন কমিটির নেতৃবৃন্দ এই অবস্থার উত্তরণের জন্য সরকারের সাথে সমন্বয় করে আইপি টিভির যুগ উপযোগী নীতিমালা প্রণয়ন, সংবাদ সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তথ্য মন্ত্রণালয়ে আবেদিত আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করণে কাজ করবে। বর্তমান সরকার আইপি টিভির যুগ উপযোগী নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে সরকারের তৃণমূলের উন্নয়নের চিত্র দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচার – প্রসারে আইপি টিভি আরো বৈপ্লবিক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিউ টিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক এস এম ফারুকী, বাংলা ২১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল কায়েস, নতুন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিন্টু, জনতার টিভি চেয়ারম্যান আতাউল্লাহ খান, ঢাকা-টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল আনন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST