রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অপরাধ কোমাতে ঈদ বাজারে মাঠে থাকবে ‌বিশেষ পুলিশ মোটরসাইকেল টিম,

Reporter Name / ২৫৮২ Time View
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১:১৬ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়ির বাজারসমূহে অপরাধ ঠেকাতে এ বছরে কঠিন উদ্যোগ নিয়েছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার। বাজারে ক্রেতা সাধারণ ও নারীদের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে ইভটিজার, ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির উৎপাত রোধ করতে ফটিকছড়ি থানার বিবিরহাট, নাজিরহাট,নানুপুর, আজাদী বাজার ও মোহাম্মদ তকীরহাটে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়োজিত থাকবে পাঁচটি মোটর টিম। এছাড়াও মোটর টিমকে সহায়তা দিতে সার্বক্ষণিক আরো তিনটি মোবাইল টিম নিয়োজিত থাকবে। এ তিনটি টিম সারা রাত টহল দেবে বাজারসমূহে। ২০ রমজানের পর মোটর টিম দ্বীগুণ করে সকাল ১০ টা থেকে সারা রাত বাজারের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাবে বলে জানিয়েছেন বিশেষ টহলের দায়িত্বপ্রাপ্ত ও থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল কুদ্দুস। মোটর টিম সম্পর্কে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার সংবাদ কর্মীদের বলেন, ঈদ বাজারে কেনাকাটা করতে আসা মা বোনেরা বখাটেদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এছাড়াও ঈদ উপলক্ষে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। ক্রেতা সাধারণ ও মা বোনদের অর্থ ও ইজ্জতের নিরাপত্তা দিতে আমি ব্যতিক্রম এ উদ্যোগ নিয়েছি। এতে করে অপরাধ অনেকটা কমে আসবে বলে আমি আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST