সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় হরিবাসরে মোটরসাইকেল হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Reporter Name / ৯৪৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার সংলগ্ন রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার (১২ জুন) আনুমানিক ভোর ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার (টুপার) বাজারে ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের বড়ো ছেলে।তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়,হরিবাসর চলাকালে হরিবাসরের গ্যারেজে মোটরসাইকেল হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে (পাকেরহাটস্থ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাসকালী হরিবাসর কমিটির সভাপতি প্রদীপ রায় জানান,২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ট কালীন লীলা কীর্তন শেষের দিকে ভোর বেলায় মৃত্যু জীবন রায় গ্যারেজের মধ্যে হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর পর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST