রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ শ্রীবরদী -ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান

Reporter Name / ৯৬০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:১১ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শ্রীবরদী-ঝিনাইগাতী সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মো:মাহফুজুর রহমান।  এসময় মাহফুজুর রহমান এক বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর-৩ শ্রীবরদী -ঝিনাইগাতী ও  সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ)কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ)আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।  তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST